FairHide চামড়া ক্রয় বা বিক্রয় করে না। আমরা মাদ্রাসা ও এতিমখানার সংগৃহীত চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে লজিস্টিক, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ সেবা দিই — বিনিময়ে শুধুমাত্র একটি ন্যায্য সার্ভিস চার্জ।
“সকলের সহযোগিতা চাই — চামড়া শিল্প বাঁচাতে, এতিমের হক রক্ষায়।”

বছরের পর বছর কুরবানির মৌসুমে মাদ্রাসা ও এতিমখানা সংগৃহীত চামড়া নিয়ে যখন বাজারে যায়, ব্রোকার ও সিন্ডিকেট “দাম নাই” বলে দাম একদম তলানিতে নামিয়ে দেয়।
এতিমদের হক লুট হয়। সরকার-নির্ধারিত দরের বহু নিচে চামড়া বিক্রি হয়। এই অসাধু চক্র চামড়া শিল্পটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে।
আমরা রিভার্স সিন্ডিকেট তৈরি করছি — মাদ্রাসা, এতিমখানা ও সচেতন নাগরিকদের একসাথে নিয়ে।
মাদ্রাসা ও এতিমখানা কষ্ট করে চামড়া সংগ্রহ করলেও সিন্ডিকেটের চাপে সরকারি দরের অনেক নিচে বিক্রি করতে বাধ্য হয়। ফলে এতিম শিশুদের প্রকৃত প্রাপ্য টাকা তাদের কাছে পৌঁছায় না — মাঝপথে দালালরাই সব নিয়ে নেয়।
FairHide চামড়া কিনে না, বিক্রিও করে না। আমরা শুধু সেবা দিয়ে এতিমের হক বুঝিয়ে দিই — বিনিময়ে একটি ন্যায্য সার্ভিস চার্জ।
মাদ্রাসা থেকে নির্ধারিত গুদাম পর্যন্ত পিকআপ ও পরিবহন।
লবণাক্তকরণ, কোল্ড স্টোরেজ — চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি শূন্য।
চামড়ার মান বজায় রাখার সকল কারিগরি সহায়তা।
সিন্ডিকেট বাইপাস করে সরাসরি স্বচ্ছ মূল্য আবিষ্কার।
মাদ্রাসা চাইলে কাঁচা চামড়াকে ফিনিশড লেদারে রূপান্তর ও রপ্তানির সম্পূর্ণ পরিকল্পনা। (পরিকল্পিত)
ক্রেতার কাছ থেকে নিট প্রাপ্য সরাসরি প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে।
নোট: কাঁচা চামড়া পিস হিসেবে এবং ফিনিশড চামড়া স্কয়ার ফিট হিসেবে বিক্রি হয়। ফিনিশড চামড়া বিদেশেও রপ্তানিযোগ্য।
আগামী কুরবানী ঈদ কে কেন্দ্র করে দেশব্যাপী একটি সংগঠিত প্রস্তুতি নিচ্ছি — এতিম ও দুস্থদের সেবায় নিজেদের নিয়োজিত করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
৬৪ জেলায় চামড়া সংরক্ষণ ও হ্যান্ডলিং প্রশিক্ষণ কর্মসূচি।
প্রশিক্ষিত জনবল দিয়ে কুরবানির পরপরই লবণাক্তকরণ ও সংরক্ষণ।
দেশের সকল প্রতিষ্ঠানের যাচাইকৃত নিবন্ধন ও ম্যাপিং।
স্বচ্ছ, সরাসরি, মধ্যস্বত্বভোগী-মুক্ত পেমেন্ট পরিকাঠামো।
এতিম ও দুস্থদের সেবায় অভিজ্ঞ স্বেচ্ছাসেবী টিম।
কমিউনিটির পরামর্শে আরও সেবা যোগ হবে — আপনার প্রস্তাব স্বাগত।
সকলের সহযোগিতা চাই — চামড়া শিল্প বাঁচাতে, এতিমের হক রক্ষায়।
সিন্ডিকেট বাইপাস করে এতিমের হক বুঝিয়ে দেওয়ার চারটি ধাপ
মাদ্রাসা/এতিমখানা চামড়া সংগ্রহ করে পরিমাণ ও তথ্য আপলোড করে।
ব্রোকার ছাড়াই FairHide স্বচ্ছ মূল্য আবিষ্কার ও আলোচনা পরিচালনা করে।
পিকআপ, লবণাক্তকরণ ও সংরক্ষণ — সবই সেবা চার্জের আওতায়।
নিট প্রাপ্য সরাসরি প্রতিষ্ঠানের ব্যাংকে — কোনো মাঝপথ নেই।
একটি অসাধু সিন্ডিকেট চামড়া শিল্পটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। আমাদের সাথে যুক্ত হয়ে রিভার্স সিন্ডিকেট গড়ে তুলুন — এতিমের হক সুরক্ষায়, চামড়া শিল্পের পুনর্জাগরণে।
আজই যুক্ত হন